Tuesday, June 23, 2026

সিডনি পৌঁছাল ভারতীয় দল, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

মেলবোর্ন থেকে সিডনি পৌঁছাল ভারতীয় দল। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপে প্রথম ম‍্যাচে পাকিস্তানকে হারিয়েছে রোহিত শর্মার দল। এবার সামনে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বিরাট কোহলি-রোহিত শর্মারা।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, সিডনিতে পৌঁছায় ভারতীয় দল। সমর্থকেরা বিরাট কোহলির সঙ্গে সেলফিও তোলেন। তবে ভিডিওতে একটি বিশেষ মুহূর্ত আছে, যেখানে দেখা যাচ্ছে, দীনেশ কার্তিক কৃতজ্ঞতা জানান রবিচন্দ্রন অশ্বিনকে। তাঁকে বলতে শোনা যায় যে, ‘কাল আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ।’

আসলে পাকিস্তান ম্যাচে জয়ের জন্য ভারতের যখন ২ বলে ২ রান বাকি ছিল, কার্তিক আউট হয়ে বসেন। ফলে জিততে ১ বলে ২ রান প্রয়োজন হয়ে দাঁড়ায় ভারতের। তার উপর সেট ব্যাটসম্যান কোহলির স্ট্রাইকে আসার কোনও সম্ভাবনা ছিল না। নতুন ব্যাটসম্যানকেই শেষ বলের মোকাবিলা করতে হতো। অশ্বিন শেষমেশ ভারতের জয় নিশ্চিত করায় সমালোচনার হাত থেকে বেঁচে যান কার্তিক। আর সেই জন‍্যই অশ্বিনকে কৃতজ্ঞতা জানান ডিকে।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)


আরও পড়ুন:দেশজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপ পরিষেবা

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...