Monday, April 6, 2026

জামাই ব্রিটেনের প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত ইনফোসিস কর্তা

Date:

Share post:

জামাই ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী। লিজ ট্রাসের পরে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষিকেই সমর্থন করেছে ব্রিটেন। এখনও অবধি ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ৪২ বছরের ঋষি।ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনে হবু প্রধানমন্ত্রী আসলে ইনফোসিসের অধিকর্তা নারায়ণ মূর্তির জামাই। ঋষি সুনকের সঙ্গে নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার বিয়ে হয়েছে।

আরও পড়ুন: আজই বাকিংহাম প্যালেসে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন ঋষি সুনককে

জামাইয়ের সাফল্যে উৎফুল্ল ইনফোসিস কর্তা। ঋষিকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “আমার শুভকামনা সবসময় ঋষির সঙ্গে রয়েছে। আমরা ওর জন্য গর্বিত, সবদিক থেকে সাফল্য কামনা করছি।” নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য জামাইকে পরামর্শও দিয়েছেন নারায়ণ মূর্তি।তিনি বলেন, “আমরা জানি ব্রিটেনের সাধারণ মানুষের জন্য কাজ করবে ঋষি। দেশের উন্নতির জন্য সঠিক পদক্ষেপ নেবে।”
চিকিৎসক বাবা ও ফার্মাসিস্ট মায়ের ছেলে ঋষি। পড়াশোনা ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত উইনচেষ্টার স্কুলে। তার পর উচ্চশিক্ষা অক্সফোর্ডে। চাকরিজীবনে ঋষি টানা তিন বছর কাজ করেছেন গোল্ডম্যান স্যাকস গোষ্ঠীতে। তারপর আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। সেখানেই ঋষির সঙ্গে পরিচয় ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার। ২০০৯-এ অক্ষতার সঙ্গে বিয়ে হয় ঋষির। দম্পতির দুই কন্যা, কৃষ্ণা এবং অনুষ্কা।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...