Friday, April 3, 2026

আজই বাকিংহাম প্যালেসে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন ঋষি সুনককে

Date:

Share post:

কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই আজ, মঙ্গলবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ঋষি সুনক। এরপরেই ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ঋষি সুনক। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে গোটা বিশ্ব।

এদিকে, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ৭৩ বছরের লিজ ট্রাস মঙ্গলবার সকালে ১০ ডাউনিং স্ট্রিটে তাঁর শেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন। তারপরই বাকিংহাম প্যালেসে রীতিমেনে আনুষ্ঠানিকভাবে রাজার কাছে তার পদত্যাগপত্র পেশ দেবেন।

সুনক তারপর রাজার সাক্ষাতে প্যালেসে পৌঁছাবেন। ব্রিটেনের রাজা তাঁকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করবেন। প্রাক্তন চ্যান্সেলর অফ এক্সচেকার এরপরে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ দেবেন। ৪২ বছর বয়সী সুনকের সঙ্গে থাকবেন স্ত্রী অক্ষতা মূর্তি এবং কন্যা কৃষ্ণা এবং আনুশকা। তাঁরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...