Wednesday, June 24, 2026

চিট ফান্ড ইস্যুতে শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

চিট ফান্ড ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বিরোধী দলনেতা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন , চিটফান্ড নিয়ে সবথেকে ভালো তো জানেন শুভেন্দু নিজে। কারণ, চিটফান্ডে কোথায় কবে কে যুক্ত ছিল ওনার কথায় বোঝাই যাচ্ছে উনি সব জানেন। শুভেন্দু বোধ হয় ভুলে গেছেন উনি নিজেই নারদা কাণ্ডে অভিযুক্ত। সিবিআই এর এফআইআর এ ওনার নাম আছে।

কারা কত নিয়েছে, কীভাবে নিয়েছে, উনি নিজে কত নিয়েছেন সেগুলো তো উনি খুব ভালো জানেন । আর সেই কারণেই তো বিজেপিতে গিয়েছেন পিঠটা বাঁচাতে। উনি যত এই বিষয়ে কথা বলবেন ততই উনি ধরা পড়ে যাবেন যে চিটফান্ড বিষয়ে উনি জ্ঞানের ভান্ডার।
বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্যকে সম্পূর্ণ তার নিজের মূল্যায়ন বলে এদিন মন্তব্য করেন কুণাল। তিনি বলেন , যেই দোষী হোক না কেন মুখ্যমন্ত্রী ও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বাকিটা আইন আইনের পথে চলবে।

বিজেপির নেতারা কেন সিপিএমের সঙ্গে বৈঠক করলেন সেটা ওরাই ভালো বলতে পারবেন বলে মন্তব্য কুণালের। উত্তরবঙ্গের কিছু জেলা ও বিহারে রং কিছুটা অংশ নিয়ে যে বঙ্গভঙ্গের কথা ওনারা বলছেন সেটা তো একান্তই বিজেপির কথা। কতগুলি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার চক্রান্ত চলছে।
কুণালের তোপ, বিজেপির যেসব নেতারা কথায় কথায় দিল্লি দেখান । তারা বলুন যে না বাংলা ভাগ করার কোনও ইচ্ছাই তাদের নেই ।তখন তো মুখে সবাই কুলুপ এঁটেছেন। উল্টে বিজেপি নেতারা বলছেন, আমরা বাংলা ভাগ করতে চাই। কে কার সঙ্গে বসলো কে কার সঙ্গে দেখা করলো তা নিয়ে মোটেই চিন্তিত নয় তৃণমূল সাফ জানালেন কুণাল।
আসলে বিজেপি আর সিপিএম যেখানে হাতে হাত মিলিয়ে চলছে সেটা কিন্তু প্রকাশ হয়ে পড়ছে তাদের প্রতি পদক্ষেপে।
কুণাল সাফ জানান, সিপিএম নেতারা দ্বিচারিতা করছেন। তিনি মনে করিয়ে দেন , এই সিপিএম ও বিজেপির জন্যই ত্রিপুরায় 10000 এরও বেশি শিক্ষকের চাকরি চলে গিয়েছে।
কলকাতায় ধরনা মঞ্চে সিপিএম নেতা মহম্মদ সেলিমের ফোঁটা নিয়ে কটাক্ষ করে কুণাল বলেন, যদি দম থাকে ত্রিপুরায় যান । আপনাদের জমানায় যেসব শিক্ষকদের চাকরি গিয়েছে, তারা আন্দোলন করছেন। তাদের উপর কাঁদানে গ্যাস লাঠি, জলকামান দেওয়া হচ্ছে । দম থাকলে সেখানে গিয়ে ফোঁটা নিয়ে আসুন। বাম এবং বিজেপি দ্বিচারিতা করছে সাফ জানালেন কুণাল। তার কটাক্ষ, আসলে পঞ্চায়েতে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না সেই কারণেই এখন থেকে নাটক শুরু করেছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...