Tuesday, June 23, 2026

অনুব্রত-মানিক নন, দলের বিড়ম্বনার কারণ পার্থ- ফের চাঞ্চল্যকর মন্তব্য সৌগতর

Date:

Share post:

অনুব্রত-মানিক নন, দলের বিড়ম্বনা পার্থ- ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)। তাঁর মতে, “পার্থর ক্ষেত্রে খোলাখুলি টাকা পাওয়া গিয়েছে  সবাই দেখেছে। তারপর দল চুপ থাকতে পারে না। মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) থেকে টাকা পাওয়া যায়নি। অনুব্রতর ক্ষেত্রেও নথি পাওয়া গিয়েছে, টাকা পাওয়া যায়নি।”

নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার- বিভিন্ন মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনু্ব্রত মণ্ডল (Anubrata Mondal) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে দলীয় পদ থেকে সরানো হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এমনকী, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি তৃণমূল। বুধবার, দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে টাকার হদিশ মিলেছে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত করেও স্তুপাকৃত নগদ টাকা পাওয়া যায়নি। অনুব্রতর ক্ষেত্রেও একই। নথি কী পেয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু খোলাখুলি কোনও টাকা পাওয়া যায়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেলেও কিন্তু তা প্রমাণিত হয়নি। অনু্ব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্যের তুলনায় পার্থ চট্টোপাধ্যায় বিড়ম্বনার কারণ।’’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...