Tuesday, June 23, 2026

Entertainment: কলকাতার বুকে শুরু হতে চলেছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

শীতের প্রাক্কালে কলকাতার বুকে চলচ্চিত্র উৎসবের (Film Festival) মেজাজ। বাংলাদেশ সরকারের (Government of Bangladesh) তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের (Ministry of Information and Broadcasting) আয়োজনে আগামী ২৯ অক্টোবর ২০২২ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব (Bangladesh Film Festival) যা চলবে ২রা নভেম্বর ২০২২পর্যন্ত। কলকাতার নন্দন (Nandan) ১, ২ এবং ৩ প্রেক্ষাগৃহে চলবে এই উৎসব।

বিনোদনের বড়পর্দায় ব্যাটিং শুরু মাহির ! স্টার্ট আপে তামিল সিনেমা

বাংলাদেশ উপ হয় কমিশনের সার্বিক তত্ত্বাবধানে বিগত বছরের মতো এ বছরেও এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নন্দন প্রেক্ষাগৃহে দেখা যাবে বাংলাদেশী চলচ্চিত্র। এই উপলক্ষেই ২৮ অক্টোবর ২০২২ , বুধবার কলকাতার প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ হাই কমিশনার। তিনি জানান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২৯ নভেম্বর বিকেলে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এমপি। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাংলাদেশের একাধিক সংসদ সদস্যের পাশাপাশি থাকবেন অভিনেত্রী জয়া এহসান।এবারের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh) এবং বাংলা সিনে জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এদিন প্রেস ক্লাবে বাংলাদেশ উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস (Andalib Elias) জানান যে নন্দন এক, দুই এবং তিন এই তিনটি প্রেক্ষাগৃহ জুড়েই চলবে চলচ্চিত্র উৎসব এবং এই উৎসবে সামিল হওয়ার সুযোগ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...