Tuesday, February 24, 2026

প্রাচীনকালে হ্যাংওভার কাটানোর দাওয়াই কী? খোঁজ পেয়ে তাজ্জব গবেষকরা

Date:

Share post:

এক মাস ধরে উৎসব। এবার প্রায় শেষ লগ্নে। উৎসবের সময় খাওয়ার পাশাপাশি অনেকের ক্ষেত্রেই পানটাও একটু বেশি হয়ে যায়। ফলে দেখা দেয় হ্যাংওভার। তবে এটা আধুনিক যুগের সমস্যা নয়, এ সমস্যা অতি প্রাচীন। আর সেই সময়ও এই হ্যাংওভার (Hangover) কাটাতে বিভিন্ন পন্থা খুঁজতেন মদ্যপায়ীরা। এমনকী বাদ যেত না বিশেষ ধরনের আংটি পরাও। সম্প্রতি তেমনই এক আংটি আবিষ্কার করেছেন গবেষকরা (Researchers)।

হ্যাংওভার কাটাতে প্রাচীন রোমান যুগে এক ধরনের আংটি (Ring) ব্যবহারের প্রচলন ছিল। সাধারণত অতিধনী ও ক্ষমতাবানরাই এই ধরনের আংটি পরতেন। সোনার আংটির উপর বসানো থাকত একটি নীলা। সম্প্রতি ইজরায়েলের ইয়াভনে এলাকায় খননকার্য চলাকালীন বাইজেন্টাইন যুগের একটি মদ তৈরির কারখানার খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। আনুমানিক সপ্তম শতাব্দীর বলে মনে করা হচ্ছে। মনে করা হয়, সে সময়ের সবচেয়ে বড় মদ (Wine) প্রস্তুতকারী কারখানা ছিল সেটি। সেখানে সাদা একধরনের মদ তৈরি হত, যাকে স্থানীয়ভাবে বলা হত গাজা। সেখানে প্রতি বছর ৫ লক্ষ গ্যালন মদ তৈরি করা হত। বিরল আবিষ্কারে উচ্ছ্বসিত গবেষকেরা। কিন্তু তারমধ্যে আরও একটি বিরল জিনিস পেয়ে আনন্দে আত্মহারা আবিষ্কারকরা। সেটি হল সেই হ্যাংওভার কাটানোর আংটি।

সে সময় অতিরিক্ত মদ্যপানের ফলে হওয়া হ্যাংওভার কাটাতে এই আংটি ব্যবহার করতেন ধনীরা। এছাড়া যার আঙুলে এই আংটি থাকত, তিনি সমাজে সম্ভ্রান্ত মানুষ বলে গণ্য হতেন। নীলা তখনকার দিনে খুব দামি পাথর হিসাবে গণ্য না হলেও তার কদর ছিল। মদের নেশা কাটাতে সেই নীলা সোনার আংটিতে বসিয়ে তা পরতেন ধনীরা। এই আংটিতে কাজ করতো কি না তার উল্লেখ এখনও পাওয়া যায়নি। তবে অতিরিক্ত মদ্যপানের পরের দিন হ্যাংওভার যে বিব্রত করত তা স্পষ্ট এই আবিষ্কার থেকেই।

spot_img

Related articles

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...