Monday, April 6, 2026

NEET-এ বাড়ছে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের সাফল্যের হার, চাবিকাঠি কী!

Date:

Share post:

NEET – এ এগিয়ে আসছে রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। যদিও এখনও CBSE-র পড়ুয়ারা এগিয়ে। কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে থাকা স্কুলগুলির পড়ুয়ারাও দ্রুত নিজেদের জায়গা তৈরি করছে। গত কয়েক বছর ধরেই এই সাফল্য নজরে আসছে এ বছর হারটা অনেক বেশি।

সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারের (Avik Majumder) মতে, নতুন সিলেবাস তৈরি হয়েছে ২০১৩ থেকে। সেই সিলেবাস (Syllabus) অনুযায়ী লেখাপড়া করার ফলেই সাফল্য আসছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলায় লেখার সুবিধা। এতদিন ধরে ইংরেজিতে উত্তর দিতে হতো পরীক্ষার্থীদের। সেখানে অনেক সময় সমস্যা দেখা দিত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, বাংলায় উত্তর লেখা যাচ্ছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান, CBSE-র পড়ুয়াদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের পার্থক্য কমিয়ে আনার নিরন্তর চেষ্টা করা হচ্ছে। উচ্চমাধ্যমিকের বিজ্ঞান এবং অঙ্কের সিলেবাসে পরিবর্তন করা হচ্ছে। এইসব কারণেই সাফল্যের হার বাড়ছে বাংলার পড়ুয়াদের।

একনজরে ২০২২-এর NEET রিপোর্ট কার্ড-


বাংলার পড়ুয়াদের মেধা যথেষ্ট বেশি- এ কথা মানেন প্রায় সবাই। তবে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে অনেক সময়ই কিছুটা পিছিয়ে পড়তে দেখা যায় তাদের। বাম আমলে দীর্ঘদিন ধরে পুরনো সিলেবাসে লেখাপড়া করার ফলেই এই সমস্যা দেখা দিয়েছিল বলে অভিযোগ। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সিলেবাসেও পরিবর্তন করা হয়েছে। সেটাকে করা হয়েছে জাতীয় স্তরের। এর ফলেই সর্বভারতীয় ক্ষেত্রের পরীক্ষায় সাফল্য পাচ্ছে বাংলার পড়ুয়ারা। রাজ্যের শিক্ষার মানোন্নয়নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...