Thursday, June 25, 2026

টিকিয়াপাড়ায় বো*মাতঙ্ক, লোকাল ট্রেন থেকে তড়িঘড়ি নামানো হল যাত্রীদের

Date:

Share post:

উৎসবের মরশুমে একটানা বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে অফিসে যাওয়ার ব্যস্ততা। সেই চেনা ছবিতে লোকাল ট্রেন (Local Train)। হাওড়া-শিয়ালদহ (Howrah Sealdah) সমস্ত ডিভিশনে সকাল থেকে নিত্যযাত্রীদের ভিড়ে ঠাসা ট্রেন। তারই মাঝে আজ, বুধবারের সকালে অফিস টাইমে তাল কাটল বো*মাতঙ্ক।সুতলি বাঁধা বো*মার মতো দেখতে একটি বস্তু মুহূর্তে আ*তঙ্ক ছাড়ালো যাত্রীদের মধ্যে।

বো*মাতঙ্ক ছড়িয়ে পড়ল লোকাল ট্রেনের একটি কামরা জুড়ে। খুব স্বাভাবিকভাবেই ওই লোকাল ট্রেনের অন্য কামরার যাত্রীদের মধ্যেও নিমেষে আ*তঙ্ক ছড়িয়ে পড়ে। যার জেরে ট্রেন থেকে নামামো হল যাত্রীদের। ঘটনাটি ঘটেছে আজ সকালে, দক্ষিণ পূর্ব রেলের টিকিয়াপাড়া কার শেডের কাছে জলেশ্বর গ্যালোপিং লোকালে।

জানা গিয়েছে, ট্রেনটি তখন সিগনালের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই অবস্থায় আচমকাই রেললাইনের ধারে সুতলি দিয়ে বাঁধা একটি বো*মার মতো একটি গোলাকার বস্তু দেখেতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে বস্তুটিকে বো*ম ভেবে বসেন সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল কর্তৃপক্ষ। রেল পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে। কোনওরকম ঝুঁকি না নিয়ে আ*তঙ্কিত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর হেঁটেই কার্যত ওই জায়গা থেকে দ্রুত সরে যান যাত্রীরা।

সুতলি বাঁধা বস্তু আদতে বো*মা নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখা হচ্ছে রেল পুলিশের তরফে। তবে প্রাথমিকভাবে জিনিসটি বো*মা নয়, এমনটাই মনে করছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...