Friday, June 26, 2026

ক্যান্সারের আশঙ্কা, ডাভ, ট্রেসেমির মতো শ্যাম্পুতে বিপজ্জনক রাসায়নিকের হদিশ

Date:

Share post:

ডাভ, ট্রেসেমির মতো জনপ্রিয় ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পুতে পাওয়া গেল বিপদজনক রাসায়নিক উপাদান। যার জেরে এই সমস্ত শ্যাম্পু ফেরত চেয়ে পাঠালো ইউনিলিভার কর্তৃপক্ষ। দেখা যাচ্ছে এই সকল শ্যাম্পুতে বেনজিন নামক এক বিপদজনক রাসায়নিক পাওয়া গিয়েছে, বিশেষজ্ঞদের দাবি যার জেরে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

ইউনিলিভারের ২০২১ সালের অক্টোবরের আগে তৈরি করা শ্যাম্পুর ব্যাচই ফেরত চেয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে নেক্সাস, সুভে, ট্রেসেমি এবং টিগির মতো জনপ্রিয় ব্র্যান্ডও অন্তর্ভুক্ত। এগুলি রকাহোলিক এবং বেড হেড ড্রাই-এর মতো শ্যাম্পু তৈরি করে। তবে সাধারণ শ্যাম্পুর কোনও ব্যাচ প্রত্যাহার করেনি ইউনিলিভার কর্তৃপক্ষ।

ঠিক কী ধরনের সমস্যা তৈরি হতে পারে বেনজিনের সংস্পর্শে ত্বক এলে? বিশেষজ্ঞদের দাবি, নিয়মিত এই পদার্থের সংস্পর্শে বড়সড় শারীরিক বিভ্রাট ঘটতে পারে। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে ইউনিলিভারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে লিউকোমিয়া ও অন্যান্য রক্তের ক্যানসারের মতো ভয়ংকর অসুখও হতে পারে। তবে তাদের শ্যাম্পুতে কতটা পরিমাণে বেনজিন ব্যবহৃত হয়, তা নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আশঙ্কার কারণেই সাবধানতা অবলম্বন করতে এই পদক্ষেপ করা হয়েছে।

এই প্রসঙ্গে বলতে গিয়ে এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, অ্যারোসল ড্রাই শ্যাম্পুর মধ্যে প্রচুর পরিমাণে বেনজিন থাকতে পারে। তাই সবটাই খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ড্রাই শ্যাম্পু থেকে এই প্রথম বিপদের আশঙ্কা তৈরি হল তা নয়। বেনজিন দূষণের কথা উল্লেখ করে গত ডিসেম্বরে তাদের প্যানটিন এবং হার্বাল এসেন্স ড্রাই শ্যাম্পুর ব্যাচ ফেরত চেয়ে পাঠিয়েছিল প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল সংস্থা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...