Friday, April 3, 2026

অনলাইনে মিষ্টির অর্ডার দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ালেন মহিলা

Date:

Share post:

অনলাইনে (Online) মিষ্টির (Sweets) অর্ডার দিয়ে মাথায় হাত। এক হাজার টাকার মিষ্টি কিনতে গিয়ে খোয়াতে হল প্রায় আড়াই লাখ টাকা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই এক জালিয়াতির সাক্ষী মুম্বইয়ের আন্ধেরির (Andheri) এক বাসিন্দা। দীপাবলির (Diwali) মিষ্টি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ৪৯ বছর বয়সী এক মহিলা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আন্ধেরির বাসিন্দা পূজা শাহ (Pooja Shah) একটি ফুড ডেলিভারি অ্যাপ (Food Delivery App) থেকে মিষ্টির অর্ডার করেছিলেন। প্রথমে মিষ্টির দাম এক হাজার টাকা পেমেন্ট করতে গিয়ে ব্যর্থ হন তিনি। এরপর অনলাইন থেকে নম্বর খুঁজে দোকানের নম্বরে ফোন করেন পূজা। যে ব্যক্তি দোকানের ফোন ধরেন তিনি এরপরই ক্রেডিট কার্ড নম্বর (Credit Card Number) এবং ওটিপি নম্বর (OTP) চান। মহিলার অভিযোগ, এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৪০ হাজার ৩১০ টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি নজরে আসতেই এক মুহূর্ত দেরি না করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন আন্ধেরির বাসিন্দা।

তবে সৌভাগ্যবশত হারানো টাকার অধিকাংশটাই ফেরত পেয়েছেন তিনি। জালিয়াতির (Fraud) বিষয়টি বুঝতে পারার পরই দ্রুত তিনি পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে টাকাটা অন্য অ্যাকাউন্টে হস্তান্তরের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ২ লক্ষ ২৭ হাজার ২০৫ টাকা ফেরত পেয়েছেন ওই মহিলা। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা কার্ডের নম্বর দেওয়ার পরই মহিলার অ্যাকাউন্ট থেকে জালিয়াতরা টাকা কাটতে শুরু করে।

অনলাইন জালিয়াতির ঘটনা নতুন কিছু নয়। জালিয়াতদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই। তবে সাইবার বিশেষজ্ঞরা (Cyber Crime Experts) জানিয়েছেন এসব ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কোনও সংস্থাই গ্রাহকদের থেকে কার্ড কিংবা ওটিপি নম্বর জানতে চায় না। তাই এসব শেয়ার করার আগে সতর্ক হন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...