Tuesday, June 23, 2026

অবিলম্বে ইউক্রেন ছাড়ুন: জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের

Date:

Share post:

ইউক্রেনে থাকা ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারতীয় দূতাবাস। মাত্র এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার নির্দেশিকা জারি করা হলো দূতাবাসের তরফে। পরমাণু হামলার আশঙ্কাতেই ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, “১৯ অক্টোবর ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানেই বলা হয়েছিল, ইউক্রেনে থাকা সকল ভারতীয় যেন তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যান। ইতিমধ্যে অনেকেই ইউক্রেন থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু এখনও অনেকেই ইউক্রেনে রয়েছেন।” সেই সঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে বিশেষ কয়েকটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার তরফ থেকেও ভারতীয়দের ইউক্রেন ছাড়তে সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে ডার্টি বম্ব ছুঁড়তে পারে রাশিয়া, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়তে পারে, সেই আশঙ্কা থেকেই ভারতীয়দের ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। এদিকে সময় যত গড়াচ্ছে ইউক্রেনে হামলার তেজ বাড়িয়ে চলেছে রাশিয়া। তাদের সঙ্গে ইরানও যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে আমেরিকার তরফে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রুশ সেনার হাতে বিপুল পরিমাণ অস্ত্র তুলে দিয়েছে ইরান।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...