Sunday, June 21, 2026

মন্ত্রী-সাংসদ-বিধায়ক-চিত্রতারকাদের ভিড়, ভাইফোঁটায় নবনীড় বৃদ্ধাশ্রমে চাঁদের হাট

Date:

Share post:

টালিগঞ্জ বিধানসভা এলাকার বাঁশদ্রোনীর “নবনীড় বৃদ্ধাশ্রম”-এ প্রতি বছরের মতো এবারও তৃণমূলের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা। নবনীড়ের (Nabaneer)  বাসিন্দারা গোটা বছর অপেক্ষা করেন আজকের দিনটার জন্য। তাই প্রতিবছরই এখানে এক অন্যরকম ভাইফোঁটা কাটান টালিগঞ্জের (Tollygung) বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কাউন্সিলরদের নিয়ে অরূপ বিশ্বাস এমন একটি সুন্দর ভাইফোঁটার আয়োজন করেন। মুখে হাসিফোটে নবনীড়ের আবাসিকদের।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নবনীড়ে বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না, মন্ত্রী-সাংসদ-বিধায়ক-কাউন্সিলর থেকে শুরু করে চিত্রতারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh), তারকা বিধায়ক জুন মালিয়া (June Malia), অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, তৃণা সাহা,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রনিতা, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan), কৌশানি মুখোপাধ্যায়রা। এছাড়াও ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, বসুন্ধরা গোস্বামী, দেবব্রত মজুমদার, জুঁই বিশ্বাসের মতো জনপ্রিয় জনপ্রতিনিধিরা।

অরূপ বিশ্বাস ফোঁটা নিলেন নবনীড়ের আবাসিকদের থেকে। কেউ কেউ আদরের ভাই অরূপকে গাল টিপে আদর করেও দিলেন। উপহার হিসেবে দিদি-দিদাদের হাতে তুলে দিলেন দিলেন শাড়ি। আর সবাইকে নিজের হাতে খাবার পরিবেশনও করলেন। একটি সময় সকলকে নিয়ে নাচে-গানে মেতে উঠলেন মন্ত্রী।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...