Saturday, April 4, 2026

Today market price : আজকের বাজারদর

Date:

Share post:

ভাইফোঁটার সকালে বাজার আগুন। দামের ঝাঁঝে শীতের আমেজেও বিন্দু বিন্দু ঘাম জমছে মধ্যবিত্তের কপালে। মাছ থেকে সবজি, মাংস থেকে মিষ্টি, ফল বেড়েছে সবকিছুর দাম। কিন্তু এমন বিশেষ দিন কি আর রোজ রোজ আসে! তাই অনেকে পকেটের কথা ভুলে বাজার করছেন। আবার অনেকেই বাজারে গিয়ে চড়া দাম দেখে মেনু পরিবর্তনের পরিকল্পনা করে ফেলেছেন।

আজ বাজারে দেড় কিলো ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে। এক কিলো ওজনের ইলিশ আবার ১২০০ টাকা কেজি। তার থেকে ছোট ওজনের মাছও রয়েছে। দাম কিছুটা কম।

ভেটকি মাছ ৬০০ টাকা। তপসে ৮০০ টাকা। পাবদা ৭০০ টাকা কেজি।পারশে বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। গলদা চিংড়ি ৮০০ টাকা। পমফ্রেট ৭০০ টাকা কিলো। চিতলের কিলো ৭০০ টাকা।

দাম বেড়েছে সেই রুই কাতলারও। টাটকা রুই মাছ এক কেজি ওজনের বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি প্রতি। কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ওজন অনুযায়ী।

খাসির মাংস কেজি বেড়ে হয়েছে ৮০০ টাকা। তবে দাম কমেছে মুরগির মাংসের। মুরগির মাংসের দাম কমে হয়েছে ১৯০ টাকা।

শুধু মাছ বা মাংস নয়, সবজির দামও আকাশ ছোঁয়া। দাম বেড়েছে নিত্যদিনের সব সবজির। কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি প্রতি। বেগুন ৭০ টাকা কেজি। পটল ৭০-৮০ টাকা কেজি। উচ্ছে ৬০-৮০ টাকা।
এঁচোড় ১৫০-২৫০ টাকা কিলো প্রতি। ক্যাপসিকাম ১৫০ টাকা কিলো। বিনস ১৫০ টাকা। গাজর ৮০ টাকা। সিম ১২০ টাকা কেজি। ঝিঙ্গে ৭০ টাকা।
ফুলকপি ২০-৩০ টাকা। কুমড়ো ৩০-৪০ টাকা। পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।

চন্দ্রমুখী আলু ৪০ টাকা। জ্যোতি আলু ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা। রসুন ১০০ টাকা। আদা ১৬০ টাকা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...