Monday, April 13, 2026

ভারতীয় নোটে লক্ষ্মী-গণেশের ছবি চাই! ফের প্রধানমন্ত্রীকে চিঠি কেজরিওয়ালের

Date:

Share post:

ঈশ্বরের আশীর্বাদ পেতে এবং ভারতের অর্থনৈতিক অবস্থার সমৃদ্ধি ঘটাতে নতুন নোটে ছাপাতেই হবে লক্ষ্মী-গণেশের ছবি। শুক্রবার একই দাবিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। কেজরি এদিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, ভারতের ১৩০ কোটি মানুষই চাইছেন নতুন ভারতীয় নোটে থাকুক দেবদেবীর ছবি। শুক্রবারে সকালে নরেন্দ্র মোদিকে লেখা চিঠিটি টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। চিঠিতে কেজরি লিখেছেন, দেশের ১৩০ কোটি মানুষের ইচ্ছা ভারতীয় মুদ্রার একপিঠে থাক মহত্মা গান্ধী (Mahatma Gandhi) এবং অপরদিকে থাকুক লক্ষ্মী-গণেশের ছবি। তিনি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আরও জানিয়েছেন, আজ ভারতের অর্থনীতি (Indian Economy) সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পরও ভারতকে গরিব উন্নয়নশীল দেশের মধ্যে ধরা হয়। কেজরি জানিয়েছেন, এ কথা ঠিক যে অর্থনীতিতে পরিবর্তন আনতে গেলে নাগরিকদের কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের ঈশ্বরের আশীর্বাদও প্রয়োজন।

আপ সুপ্রিমো জানিয়েছেন, তাঁর এই নতুন প্রস্তাবে মানুষ ভীষণ উৎসাহী। সাধারণ নাগরিকরাই চাইছেন দ্রুত এই প্রস্তাব কার্যকর হোক। একই সঙ্গে তিনি জানান, রাতারাতি সব নোট বদলে ফেলার পক্ষপাতী নন তিনি। অন্তত প্রতিমাসে যে নতুন নোটগুলি রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) ছাপে, সেগুলিতে লক্ষ্মী-গণেশের ছবি ব্যবহার করা হোক।

তবে কেজরিওয়ালের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে বৃহস্পতিবারই অরবিন্দ কেজরিওয়ালের পাল্টা দিয়ে ভারতীয় নোটে ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji) ছবি ছাপানোর নিদান দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতীশ রাণে। পাশাপাশি অপর এক বিজেপি নেতা রাম কদম আবার নোটে শিবাজি মহারাজ, নরেন্দ্র মোদি ও বি আর আম্বেদকর ও সাভারকরের ছবি ছাপানোর পরামর্শ দিয়েছেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...