Saturday, June 13, 2026

জনসন পাউডারের লাইসেন্স বাতিলের সরকারি পদক্ষেপের বিষয়ে জবাব তলব বোম্বে হাই কোর্টের

Date:

Share post:

জনসন অ্যান্ড জনসন-এর শিশুদের ট্যালকম পাউডারের লাইসেন্স বাতিলের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে তার আগে শনিবার এ বিষয়ে মহারাষ্ট্র সরকারের জবাব তলব করেছে হাই কোর্ট।  আগামী ৯ নভেম্বর শুনানি হবে হাই কোর্টে। সেপ্টেম্বরে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর তরফে আমেরিকার সংস্থার তৈরি শিশুদের ট্যালকম পাউডারের লাইসেন্স বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

কী জানিয়েছে এফডিএ ? এক প্রেস বিবৃতিতে বলা হয়, জনসন অ্যান্ড জনসন পাউডার সদ্যোজাতদের ত্বকের ক্ষতি করতে পারে। ল্যাবরেটরিতে পরীক্ষায় এই সংস্থার তৈরি শিশুদের পাউডারের নমুনাগুলিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় ‘পিএইচ’ পাওয়া যায়।এই ‘পিএইচ’ সদ্যোজাত শিশুদের ত্বকে ব্যবহার জন্য উপযুক্ত নয়। রাজ্যের এফডিএ ওই পাউডারের গুণগত মান পরীক্ষা করার সময় এই বিষয়টি প্রকাশ্যে আসে। কলকাতা-ভিত্তিক ‘সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি’তে তৈরি রিপোর্টের ভিত্তিতে এরপর সিদ্ধান্তে পৌঁছয় মহারাষ্ট্রের এফডিএ। নাসিক ও পুণে থেকে পাউডারের নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা করা হয়েছিল।যদিও জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ ওই রিপোর্ট মেনে নেননি। তাঁরা মহারাষ্ট্রের সরকারের ওই রিপোর্টটির সত্যতা চ্যালেঞ্জ করে নমুনা সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিতে পাঠানোর জন্য আদালতে আবেদন জানান।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই জনসন অ্যান্ড জনসন ঘোষণা করেছে, ২০২৩ সাল থেকে পৃথিবীর কোথাও আর শিশুদের গায়ে মাখানোর ট্যালকাম পাউডার উৎপাদন করবে না তারা।এখন বোম্বে হাইকোর্ট কোন রায় দেবে সেদিকেই তাকিয়ে সবাই।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...