Friday, June 26, 2026

কাশ্মীরি পণ্ডিতদের হ*ত‌্যার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন ফারুক আবদুল্লা

Date:

Share post:

কাশ্মীরে হিন্দুদের (Hindus in Kashmir) অবস্থা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ‌্যমন্ত্রী তথা ন‌্যাশনাল কনফারেন্সের (National Conference) নেতা ফারুক আবদুল্লাকে (Farooq Abdullah)। বর্তমানে যেভাবে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmirir Pandit) উপর হামলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলে, এই ভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি কাশ্মীর ১০০ শতাংশ হিন্দুহীন হয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করলেন এনসি নেতা।

এই প্রথম নয় এর আগেও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)হস্তক্ষেপ দাবি করেছেন ফারুক। বৃহস্পতিবার তিনি বলেন, সরকার এখনই কোনও পদক্ষেপ না করলে কাশ্মীর হিন্দুহীন হয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি চৌধরিগুন্ড এলাকায় পুরান কৃষাণ ভাটের হত্যার পর দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে দশটিরও বেশি কাশ্মীরি পণ্ডিত পরিবার উপত‌্যকা ছেড়ে পালিয়েছেন । গত বছরের অক্টোবর থেকে কাশ্মীরে একের পর এক টার্গেট কিলিং -এর সাক্ষী হয়ে আসছে। নিহতদের অনেকেই পরিযায়ী শ্রমিক বা কাশ্মীরি পণ্ডিত। পাশাপাশি ফারুক আবদুল্লা (Farooq Abdullah) বলেছেন এই বিষয়ে অবিলম্বে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার কথা। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কাশ্মীর ১০০ শতাংশ হিন্দুহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিতদের মেরে ফেলার ঘটনা আরও বেড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা। সম্প্রতি রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। আঙুল উঠছে পুলিশ প্রশাসনের দিকে। ফারুক বলেছেন যত সময় যাচ্ছে পরিস্থিতি ক্রমাগত ৯০ এর দশকের দিকেই ইঙ্গিত করছে।এই অবস্থায় দাঁড়িয়ে সংখ্যালঘু হিন্দুদের কাশ্মীর ত্যাগের বিষয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকাও প্রয়োজন বলে মনে করছেন প্রাক্তন মুখ‌্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah)

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...