Wednesday, June 24, 2026

Murshidabad: বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল বড়ঞা থানার ওসিকে

Date:

Share post:

কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানার ওসি সন্দীপ সেন (Sandip Sen)। সরকারির কাজের প্রসঙ্গ তুলে তিনি মঞ্চে যে বক্তব্য রেখেছিলেন এবার তার উপর ভিত্তি করে শোকজ করা হল ওসিকে (OC)। বৃহস্পতিবার রাতেই জবাব চেয়ে তার হাতে চিঠি ধরিয়ে দেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার (K Shabari Rajkumar)। কেন তিনি এহেন বিতর্কিত মন্তব্য করেছে তা জানতে চাওয়া হয়েছে। শুক্রবার জেলা পুলিশ সুপারের কাছে ওসি (OC)তাঁর উত্তর পাঠিয়েছেন বলে সূত্রের খবর।

কাটমানি প্রসঙ্গে বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সেনের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য । ওসির সেই বিতর্কিত মন্তব্যের জেরে একদিকে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। অন্যদিকে নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। সৃষ্টি হয় বিতর্কের। সেই ঘটনার জেরে ওসিকে শোকজ করেছেন জেলা পুলিশ সুপার। কালিপুজোর মঞ্চে পুলিশ আধিকারিকের বিতর্কিত মন্তব্যের পর মহকুমা শাসক জানিয়েছিলেন তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে জানাবেন। এরপর মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেছিলেন, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে ওসিকে এমন মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওসি ইতিমধ্যেই শোকজের জবাব দিলেও এ বিষয়ে এখনও প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...