Wednesday, June 24, 2026

স্কুলের নোটিশ বোর্ডে রাখতে হবে শিক্ষকদের বায়োডাটা, নির্দেশিকা শিক্ষা দফতরের

Date:

Share post:

রাজ্যের সমস্ত স্কুলে এবার নোটিশ বোর্ডে(Notice bord) টাঙাতে হবে শিক্ষকদের(Teachers) বায়োডাটা। এই বায়োডাটা থাকবে শিক্ষক-শিক্ষিকাদের ছবিও। শুক্রবার এই মর্ম এই নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর(Education Department)। এই পাশাপাশি দফতরের তরফে জানানো হয়েছে, ক্লাসরুমে পড়ুয়াদের মধ্যে শিক্ষার আগ্রহ তৈরি করতে শুরু হবে ‘আনন্দ পরিসর’।

স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা জানানো হয়েছে, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য গতানুগতিক ক্লাসের বাইরে ক্লাসরুমে আলোচনা হবে শিক্ষক ও ছাত্রদের মধ্যে। আঁকা, গান, নাটক, বৃক্ষরোপন সহ একাধিক অ্যাক্টিভিটি করতে হবে ছাত্রছাত্রীদের। সেই প্রকল্পের মধ্যেই এক অন্যতম অংশ হিসেবে শিক্ষক-শিক্ষিকাদের বায়োডাটা ও ছাত্রছাত্রীদের সম্মুখে রাখতে হবে। আগামী সপ্তাহে স্কুলে স্কুলে এই নির্দেশিকা পাঠাচ্ছে সর্বশিক্ষা মিশন। এই বায়োডাটা প্রসঙ্গে শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি, যাতে শিক্ষকদের যোগ্যতা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে পরিচিত হতে পারে সেজন্যই বায়োডাটা দেওয়া প্রয়োজন।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...