Friday, June 5, 2026

স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির ৯০ শতাংশ বকেয়া মিটিয়েছে রাজ্য

Date:

Share post:

সামাজিক প্রকল্পে একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কিছুক্ষেত্রে বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে। এবার সেই স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালের বকেয়া মেটাল রাজ্য সরকার।

জানা গিয়েছে, এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৯০ শতাংশ বকেয়া মিটিয়ে দিয়েছে।
চলতি আর্থিক বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে বরাদ্দ ছিল ২৫০০ কোটি টাকা। ইতিমধ্য়েই ১৪০০ কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

অনেক ক্ষেত্রেই শোনা যায়, স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তিকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। বেসরকারি হাসপাতালগুলিও আবার সেই দায় চাপায় সরকারের উপর।

তাদের দাবি, রাজ্য সরকার টাকা না দেওয়াতে রোগী ভর্তি নেওয়া সম্ভব হয় না। সরকারের পক্ষ থেকে আবার পাল্টা দাবি করা হয়, বিল চেক করে বকেয়া মেটানো হয়। সেক্ষেত্রে একটু সমত লাগে। তবে এবার প্রায় ৯০ শতাংশ বকেয়া বেসরকারি হাসপাতালগুলিকে রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...