Saturday, June 13, 2026

ভোরে শিরশিরানি হাওয়া, সন্ধে নামতেই মনোরম আবহাওয়া!শীত কী এসেই গেল?

Date:

Share post:

বাতাসে শিরশিরে ভাব। ঘুম থেকে উঠেই যেন টান ধরছে হাত-পায়ের চামড়ায়। দিনকয়েক ধরেই বন্ধ এসি।মাঝরাতে টেনে নিতে হচ্ছে সুতির চাদর।কুয়াশার চাদরে ঢাকছে উপকূল ও পাহারের আকাশ।তবে কী কড়া নাড়ছে শীত? লেপ-কম্বল রোদে দেওয়ার দিন কী এসেই গেল?

আরও পড়ুন:মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে রাজ্যে নামবে শীত

তবে শীত আসার এখনও কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের আগে শীত আসছে না রাজ্যে। তবে আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতেই একধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে জেলায় জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই। পাশাপাশি আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, আগামী পাঁচদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য কমতে পারে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...