Saturday, April 4, 2026

কালীপুজোর ভাসানে শিবপুরে হেনস্থার শিকার তরুণী ও তাঁর বন্ধু

Date:

Share post:

কালী পুজোর(Kali Puja) ভাসানের সময় হেনস্থার শিকার হলেন এক তরুণী ও তাঁর বন্ধু। বৃহস্পতিবার রাতে শিবপুর(Shivpur) মন্দিরতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, বন্ধুর বাইকে চেপে ওধুধ কিনতে যাচ্ছিলেন ওই তরুণী। সেইসময় মন্দিরতলা এলাকায় একটি ক্লাবের কালী ঠাকুরের ভাসান যাচ্ছিল। তাঁরা ওই শোভাযাত্রার পাশ কাটিয়ে যেতে গেলে ক্লাবের কয়েকজনের বচসা ও তর্কাতর্কি বাঁধে। তখনই দুজনকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তরুণীর শ্লীলতাহানিও করার অভিযোগ উঠেছে উন্মত্ত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।

তরুণীর অভিযোগ তাঁর মোবাইল ও মানিব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। আশপাশের কয়েকজন ওই যুগলকে বাঁচাতে এলে তাঁরাও নিগৃহীত হন। তাঁদের সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ এলে অভিযুক্ত ক্লাবের সদস্যরা পালিয়ে যায়। এই ব্যাপারে ওই তরুণী রাতেই শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে।

আরও পড়ুন- আন্দামান গণধ*র্ষণ কাণ্ড: প্রাক্তন মুখ্য সচিবকে সিট-এর মুখোমুখি হওয়ার নির্দেশ আদালতের

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...