Wednesday, June 24, 2026

Kolkata: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

Date:

Share post:

এবার নয়া লুক পেতে চলেছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো স্টেশন (Esplanade Metro Station)। একেবারে বিদেশী রেল স্টেশনের মত এবার ধরা দেবে এই মেট্রো স্টেশন। ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West metro) প্রকল্পে বউবাজার-বিপত্তি না কাটলেও, গঙ্গার তলা দিয়ে মেট্রো এসপ্ল্যানেড পর্যন্ত আসতে কোন বাধা নেই। এখন যে রুটে মেট্রো চলছে তার মধ্যে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর (New Garia – Dakshineswar) পর্যন্ত মেট্রো পথে গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেড (Esplanade)। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো এসে জুড়ছে এখানে। এবার সুপার জংশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ আপাতত শেষের পথে।

৮টি লিফট , ১৬টি AFC গেট সহ একগুচ্ছ আধুনিক ব্যবস্থা সম্পন্ন নয়া লুকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন (Esplanade Metro Station) আত্মপ্রকাশ করতে চলেছে খুব তাড়াতাড়ি। মেট্রো সূত্রে খবর ইতিমধ্যেই লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। মাটি থেকে ২৭ মিটার নীচে এই স্টেশনের অবস্থান। বিশালাকার এই স্টেশনে যাত্রীদের সুবিধার্থে ১৬টি টিকিট কাউন্টার থাকছে। ১২টি সিঁড়ি এবং ২০টি এসক্যালেটার থাকছে বলে জানা যাচ্ছে। মেট্রো সূত্রে যা জানা গেছে, দু’দিকে থাকবে প্রবেশ ও প্রস্থান পথ। একটা কে সি দাসের দিকে আর অন্যটা থাকছে কার্জন পার্কের দিকে।হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো এসে জুড়ছে এখানে। জোকা – ধর্মতলা মেট্রো এসে যুক্ত হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনেই।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...