Thursday, June 25, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ডার্বির মহারণ। আইএসএল-এর প্রথম বড় ম‍্যাচে এটিকে মোহনাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি। খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২) এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। শেষ ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের ধারা বড় ম‍্যাচেও বজায় রাখতে মরিয়া লাল-হলুদের হেডসার।

৩) শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে মরিয়া এটিকে মোহনবাগান। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, “জয়ের ব‍্যপারে আশাবাদী।

৪) মাঠেই জবাব দেবে ইস্টবেঙ্গল। শনিবারের ডার্বির আগে এমনই হুঙ্কার দিয়ে গেলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ‘ডার্বিতে কখনো পেপ টক হতে পারেনা। সব সময় এটি একটি কঠিন ম্যাচ, বললেন বাগান সচিব দেবাশিস দত্ত।

৫) টানা দ্বিতীয়বার কলকাতা লিগ জয় কার্যত নিশ্চিত করে ফেলল মহামেডান স্পোর্টিং। শুক্রবার সাদা-কালো শিবির ৩-০ গোলে হারিয়েছে খিদিরপুরকে। মহামেডানের হয়ে গোল গুলি করেন মার্কাস জোসেফ এবং প্রীতম সিং।

আরও পড়ুন:খিদিরপুরকে হারিয়ে খেতাবের কাছে মহামেডান

 

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...