Saturday, April 4, 2026

ডার্বিতে দেখতে গিয়ে মাঠেই প্রাণ হারালেন লাল-হলুদের এক সমর্থক

Date:

Share post:

ডার্বিতে দেখতে গিয়ে মাঠেই প্রাণ হারালেন ইস্টবেঙ্গলের এক সমর্থক। নাম জয় শঙ্কর সাহা। বয়স ৩৮ বছর। শনিবার ছিল ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি। সেই ম‍্যাচ দেখতে এসে অসুস্থ হন জয় শঙ্কর। জানা যাচ্ছে, ম‍্যাচ দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হন এই লাল-হলুদ সমর্থক। জয় শঙ্কর সাহার বাড়ি বাগুহাটি এলাকায়।

ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় গ্যালারিতেই অসুস্থ বোধ করতে থাকেন জয় শঙ্কর। সমর্থকরা জানান, তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ ছুটে আসে। তাঁকে দ্রুত কাছের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:ফের ডার্বির রং সবুজ মেরুন, ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল বাগান ব্রিগেড

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...