Saturday, April 4, 2026

রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত ! এবার মৃ*ত্যু হল কলকাতা পুলিশের এক ASI- এর

Date:

Share post:

ক্রমাগত বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। শুধু সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃ*ত্যুহার। এ বাড়িতে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয় মৃ*ত্যু হল কলকাতা পুলিশের এএসআই (Kolkata Police ASI) উৎপল নস্করের (Utpal Naskar)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে একটি বেসরকারি হাসপাতালে (Hospital) ভর্তি ছিলেন পঞ্চাশোর্ধ পুলিশ কর্মী। শনিবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃ*ত্যু হয়।

উৎসবের মরসুম শেষ হতে না হতেই দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি, সঙ্গে দোসর ম্যালেরিয়া। শুধু কলকাতাই নয় পার্শ্ববর্তী জেলাতেও ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। চিকিত্‍সকরা বলছেন, একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। কমবয়সী ও মহিলাদের মধ্যে বাড়ছে ডেঙ্গির প্রবণতা।স্বাস্থ্য দফতর সূত্রে খ‍বর, বেশ কিছু জায়গায় মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি। তার মধ্যে, শীর্ষে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৭৪৫ জন, ব্যারাকপুর পুরসভায় আক্রান্তের সংখ্যা ৫৩৬, শ্রীরামপুর পুরসভা এলাকায় গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। এদিকে গতকাল অর্থাৎ শুক্রবার, স্বাস্থ্য ভবনে (Swasthya bhawan) ডেঙ্গি পরিস্থতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। প্রশাসনের তরফ থেকে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন পুরসভার তরফ থেকেও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...