Saturday, April 4, 2026

‘ডার্বি কঠিন ম‍্যাচ, কোন পেপটক কাজে দেয় না’ : দেবাশিস দত্ত

Date:

Share post:

আজ বড় ম‍্যাচ। ২০২২-২৩ আইএসএলে প্রথম কলকাতা ডার্বি। জমজমাট দুই শিবির। শেষ ছয় ম‍্যাচের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ছিল এটিকে মোহনবাগান। শনিবারও লাল-হলুদকে হারিয়ে সাতে সাত করবে বলে আশাবাদী মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তবে ডার্বি ম‍্যাচে যে কোন পরিকল্পনা চলে না, এই ম‍্যাচ যে কঠিন, তা মানলেন বাগান সচিব।

ডার্বি নিয়ে দেবাশিস দত্ত বলেন,”ডার্বিতে কখনো পেপ টক হতে পারেনা। সব সময় এটি একটি কঠিন ম্যাচ। দুই দলই জেতার চেষ্টা করবে এবং ভালো খেলবে এবং একটি ভাল ম্যাচ হবে।”

এদিকে ডুরান্ড কাপের মতন আইএসএল-এও টিকিটের হাহাকার। বড় ম‍্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। এই নিয়ে বাগান সচিব বলেন,” ডুরান্ডে টিকিটের হাহাকার ছিল। এবারেও টিকিটের হাহাকার রয়েছে তবে একটি সিস্টেমে টিকিট বিক্রি হচ্ছে। ইস্টবেঙ্গল গ্যালারীর সম্পূর্ন টিকিট আমরা ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেডকে দিয়েছি। টিকিট বিক্রি হয়েছে অনলাইন এবং সল্টলেক স্টেডিয়াম থেকে। মোহনবাগান মাঠ বা ইস্টবেঙ্গল মাঠ দিয়ে টিকিট বিক্রি হয়নি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...