Saturday, April 4, 2026

বিজেপি ছেড়ে এবার কংগ্রেসের ফিরলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র

Date:

Share post:

কংগ্রেস(Congress) ছেড়ে একটা সময় বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকর সিং বাঘেলার পুত্র মহেন্দ্র সিং বাঘেলা(Mahendra Singh Vaghela)। নির্বাচনের প্রাক্কালে এবার পুরনো দলে প্রত্যাবর্তন ঘটল তাঁর। বিজেপির বিরুদ্ধে ঘৃণার রাজনীতির অভিযোগ তুলে কংগ্রেসে ফিরলেন তিনি। জানালেন বিজেপিতে যোগ দিলেও কোনদিন স্বস্তিতে ছিলেন না তিনি।

২০১২ সালে গুজরাটের বায়াদ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন মহেন্দ্র। পাঁচ বছরের মেয়াদ শেষে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে হাত শিবির ছেড়ে দেন তিনি। কেবল তিনিই নন, নিজের ৭৭তম জন্মদিনে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাঁর বাবা প্রবীণ কংগ্রেস বিধায়ক ও গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা শংকর সিং বাঘেলাও। সব মিলিয়ে ৬ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে দেন নির্বাচনের ঠিক আগেই। ২০১৮ সালে বিজেপিতে যোগদান মহেন্দ্র। তবে মোহভঙ্গ হতে বেশিদিন সময় লাগেনি। ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মাস তিনেকের মধ্যেই বিজেপি (BJP) থেকে বেরিয়ে গেলেও পুরনো দলে এতদিন ফেরেননি প্রাক্তন বিধায়ক। অবশেষে শতাব্দী প্রাচীন দলে প্রত্যাবর্তন হল তাঁর।

পুরনো দল কংগ্রেসে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহেন্দ্র বলেন, “আমি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে চাই। বিজেপিতে গেলেও আমি সেখানে স্বস্তি পাইনি। গত পাঁচ বছরে দলের কোনও অনুষ্ঠান বা বৈঠকেও অনুপস্থিত থেকেছি। এবার কংগ্রেসে ফিরেছি। দলের হয়ে কাজ করব বলে।” তবে কংগ্রেসে ফিরলেও মহেন্দ্র পরিষ্কার করে দিয়েছেন, দল তাঁকে কোনও প্রস্তাব দিয়েছিল এমন নয়। এবং তিনিও দলের কাছে কোনও দাবি করেননি। আপাতত দল যেটুকু কাজ তাঁকে দেবে সেটুকু করেই তিনি এগিয়ে যেতে চান বলে জানাচ্ছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...