Friday, June 26, 2026

ISRO: সফল হল এলভিএম-৩ মার্ক-৩ মহাকাশযানের ইঞ্জিন পরীক্ষা, মাইলফলক তৈরির পথে ভারত

Date:

Share post:

মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO)একের পর এক পরীক্ষা সফল হচ্ছে। এবার মহাকাশ গবেষণায় (Space Research) আরো একধাপ এগিয়ে গেল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসান (Indian Space Reserch Organisation)। একঝাঁক কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিতে তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেট (Rocket) । উৎক্ষেপণের আগে শনিবার সফল হল ইঞ্জিনের পরীক্ষা।

২২ অক্টোবর, রাতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের সেকেন্ড লঞ্চ প্যাড (SLP) থেকে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল ইসরোর সবচেয়ে ভারী রকেট এলভিএম-৩ মার্ক-২ (LVM-3 MARK 2)। ISRO সূত্রে খবর তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ইসরোর প্রোপালশন কমপ্লেক্সের (PropulsionComplex) ‘হাই অল্টিটিউড টেস্ট ফেসিলিটি’-তে রকেটের ইঞ্জিনের ‘উড়ান গ্রহণযোগ্যতা’র পরীক্ষা সফল হয়েছে। এলভিএম-৩ মার্ক-৩-র সঙ্গেও ৩৬টি কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে মহাকাশে। যাদের মোট ওজন হতে পারে ৫,৪০০ কিলোগ্রামের বেশি। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)-এর তত্ত্বাবধানে আগামী বছরের গোড়াতেই ওই উৎক্ষেপণ হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...