Sunday, April 5, 2026

উত্তরপাড়ায় কাঞ্চনের নামে ‘সন্ধান চাই’ পোস্টার! কোন্নগরে দাঁড়িয়ে বিধায়কের দাবি, “ছিলাম-আছি-থাকব”

Date:

Share post:

‘নিখোঁজ’ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)! ’সন্ধান চাই’ বলে একাধিক পোস্টার পড়ল হিন্দমোটর উত্তরপাড়া এলাকায়। কে বা কারা এই পোস্টার সাঁটাল তা লেখা নেই। পাল্টা নিজের ফেসবুক পেজে লাইভ (Live) করে কাঞ্চন জানালেন “আমি কোন্নগর (Konnagar) অফিসে বসে রয়েছি। আমায় নিখোঁজ করে দেবেন না“

কালীপুজোর সময় না কি বিধায়কের দেখা পাওয়া যায়নি এলাকায়। এতেই ক্ষোভ। আর তা থেকেই এই পোস্টার বলে স্থানীয় সূত্রে খবর। এই পোস্টারের খবর ছড়িয়ে পড়তেই নিজের ফেসবুক পেজে কাঞ্চন মল্লিক লাইভ করেন।

সেখানে বিধায়ক বলেন, “আমার নামে কোথায় পোস্টার (Poster) পড়েছে আমি জানি না। যারা এই পোস্টার দিয়েছে তারা কি উদ্দেশ্য নিয়ে দিয়েছেন সেটাও জানি না। আমি এখন কোন্নগর অফিসে বসে রয়েছি। আমি কাঞ্চন মল্লিক সশরীরে বসে রয়েছি। ভূত নই আত্মা নই। আমি ছিলাম, আছি থাকব। কালীপুজোর সময় বাঘাযতীন ক্লাবে উপস্থিত ছিলাম। আমার বিধানসভায় হাজার খানেক কালীপুজো হয়। সব জায়গায় যাওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না। যিনি আমার নামে পোস্টার দিয়েছেন তিনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে তাঁর বাড়ি যাব, দেখা করব, মাছের ঝোল ভাত খাব। কিন্তু আমায় নিখোঁজ করে দেবেন না। আমি ছিলাম, আছি, থাকব।” কাঞ্চনের আশ্বাস যে কোনও দরকারে এলাকার মানুষের পাশে পাওয়া যাবে তাঁকে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...