Saturday, April 4, 2026

ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সন্ত্রা*সবাদীদের মূল অস্ত্র! সরব জয়শঙ্কর  

Date:

Share post:

সন্ত্রা*সবাদ ইস্যুতে ফের সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার সন্ত্রা*সবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে সন্ত্রা*সবাদী গোষ্ঠীগুলি প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে (Social Media Platform) ব্যবহার করে তাদের বেআইনি কার্যকলাপের বিস্তার ঘটাচ্ছে। শনিবার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) সন্ত্রা*সবিরোধী কমিটির বিশেষ সভার শনিবার দ্বিতীয় দিন। দিল্লিতে আয়োজিত এই বৈঠকেই এক বিবৃতিতে সন্ত্রা*সবাদী কার্যকলাপের বিরুদ্ধে সরব হন জয়শঙ্কর।

জয়শঙ্কর এদিন বলেন, সন্ত্রা*সবাদীরা স্বাধীনতা, সহনশীলতা এবং প্রগতিকে আক্রমণ করার জন্য উন্মুক্ত সমাজের প্রযুক্তি, অর্থ এবং নীতি ব্যবহার করে চলেছে। সমাজকে অশান্ত করার লক্ষ্যে প্রচার, ধর্মান্ধতা এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেট (Internet) এবং সোশ্যাল মিডিয়া (Social Media) সন্ত্রা*সবাদীদের ‘টুলকিটে’ পরিণত হয়েছে।

পাশাপাশি এদিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর উদ্বেগপ্রকাশ করে জানান, রাষ্ট্রসংঘের যাবতীয় প্রয়াস সত্ত্বেও বিশ্বজুড়ে সন্ত্রা*সবাদের মাথাচাড়া দেওয়াকে পুরোপুরি রুখে দেওয়া যায়নি। এর জন্য যত দ্রুত সম্ভব সব দেশকে একত্রিত হতে হবে। সন্ত্রা*সবাদ সভ্য সমাজের জন্য বড় হুমকি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...