Monday, April 6, 2026

পোষ্য সম্পর্কিত কোনও দুর্ঘটনা ‘ব়্যাশ ড্রাইভিং’ নয় ! নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আপনি রাস্তা দিয়ে পোষ্য নিয়ে হাঁটছেন। হঠাৎই দুর্ঘটনার সামনে পড়লেন।কোনও গাড়ি ধাক্কা দিল।আপনি আদালতে যাওয়ার তোড়জোড় করছেন। কিন্তু তাতে কোনও লাভ হবে না। সম্প্রতি কর্নাটক হাইকোর্ট বলেছে যে, পোষা প্রাণী সম্পর্কিত কোনও দুর্ঘটনা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে ‘র‌্যাশ ড্রাইভিং’ ধারাকে লঙ্ঘিত করে না।
কী বলেছে আদালত ? হাইকোর্ট বলেছে যে, আইপিসি-র ধারা ২৭৯ (র‌্যাশ ড্রাইভিং) শুধুমাত্র গাড়ি চালাতে গিয়ে কোনও মানুষের যদি আঘাত লাগে তা হলেই একমাত্র প্রযোজ্য হবে।কোনও ব্যক্তির উপর আইপিসির ধারা ২৭৯ জারি করা হলে তাঁর ছ’মাসের জেল হয় বা ১০০০ টাকা জরিমানা দিতে হয়।

ঘটনার সূত্রপাত বছর চারেক আগে। বেঙ্গালুরুর বাসিন্দা প্রতাপকুমারের বিরুদ্ধে ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে একটি পোষা কুকুর হত্যার অভিযোগ ওঠে। সেই মামলার রায় দিতে গিয়েই কর্নাটক হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।ওই রায়ে বিচারপতি সুরজ গোবিন্দরাজ বলেছেন যে, ধারা ২৭৯ শুধুমাত্র মানুষের মৃত্যু বা আঘাতের সঙ্গেই সম্পর্কিত। কোনও পোষ্য বা প্রাণীর মৃত্যু হলে বা আঘাত লাগলে, তা এই ধারার আওতায় পড়বে না।
আদালত সূত্রে জানা গিয়েছে, এক মহিলা তাঁর পোষ্য কুকুরকে আবাসিক এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই প্রতাপ কুমারের এসইউভি গাড়ির আঘাতে মৃত্যু হয় কুকুরটির৷ সেই ঘটনার পর মহিলার ছেলে ধীরাজ রাখেজা ট্রাফিক পুলিশের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন।এরপরই মামলা দায়ের করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...