Friday, April 3, 2026

ডার্বিতে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ নিয়ে বাগান সমর্থকদের খোঁচা লাল-হলুদ সমর্থকদের

Date:

Share post:

শনিবার ছিল ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি। সেই ম‍্যাচে লাল-হলুদকে ২-০ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড। মাঠের লড়াইয়ে মোহনবাগানের সমর্থকেরা জিতলেও, গ‍্যালারির লড়াইয়ে জিতল ইস্টবেঙ্গল সমর্থকেরা। ডার্বি মানেই হাজার হাজার দর্শক। মাঠ ভর্তি স্টেডিয়াম। সেইখানে নিজেদের মনে কথা প্রকাশ করার জন‍্য সমর্থকেরা স্টেডিয়ামে নিয়ে আসেন নানান টিফো। শনিবারও ডার্বি দেখল এক অন‍্য টিফো। যেখানে লাল-হলুদ সমর্থকেরা খোঁচা দিলেন সবুজ মেরুন সমর্থকদের।

মোহনবাগান নামের আগে থেকে ‘এটিকে’ সরবে কি না তা সময় বলবে। মাঠের লড়াইয়ে হারলেও মাঠের বাইরে সবুজ-মেরুন সমর্থকদের ছেড়ে কথা বলছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। রিমুভ এটিকে নিয়ে গ্যলারিতে টিফো নিয়ে সেই ‘এটিকে’ খোঁচা মোহনবাগান সমর্থকদের। দিনে দিনে জোরাল হতে থাকা রিমুভ এটিকে আন্দোলনের চাপ অনুভব করছেন কর্তারাও। এর মাঝেই ডার্বির গ্যালারিতে দেখা গেল টিফো। যেখানে কার্টুনের মাধ্যমে সবুজ মেরুন সমর্থকদের খোঁচা দেওয়ার চেষ্টা করল ইস্টবেঙ্গল সমর্থকেরা। ব্যবহার করা হল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ।

টিফোতে কী বার্তা দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা?
বলা হয়েছিল, পুজোর আগেই না কি মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম উঠে যাবে। তবে তা আর হয়নি। সেই জন্যই ব্যঙ্গ করেছেন লাল-হলুদ সমর্থকরা। টিফোর বাঁদিকে রয়েছেন একজন পুরোহিত। তিনি এক মোহনবাগান সমর্থককে বলছেন, ‘চিন্তা করিস না দুর্গাপুজোর আগে ‘এটিকে’ উঠে যাবে।’ দ্বিতীয় চরিত্র মোহনবাগান সমর্থক। তিনি বলছেন, ‘উঠছে আর কই? চিনু দা আমরা কি আমাদের মাতৃসম ক্লাব ফেরত পাব না?’ এরপরেই রয়েছেন অভিনেতা চিরঞ্জিতের বিখ্যাত সেই ডায়লগ। যেখানে লেখা হয়েছে, ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা…’

শনিবার যুবভারতীতে আইএসএল-এর ডার্বি ম্যাচ। প্রচুর দর্শক মাঠে এসেছিলেন। মাঠের লড়াইয়ে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারলেও মাঠের বাইরে টিপ্পনিই জুটল মোহনবাগান সমর্থকদের।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...