Monday, June 22, 2026

হাওড়ার শালিমারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮টি দোকান

Date:

Share post:

ছটপুজোর আগে হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই পরপর ৮টি দোকান। শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:Fire Incident : বরানগরে কাগজের কারখানায় অগ্নিকাণ্ড

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালিমার এলাকায় একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় পরপর দোকান ছিল। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকান থেকে আগুন বেরোতে দেখে প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে পরপর অনেকগুলিকে দোকানকে। এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আটটি দোকান প্রায় ভস্মীভূত।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে বি গার্ডেন থানার পুলিশ । সূত্রে মারফত জানা গিয়েছে, খাবারের দোকান, মোবাইলের দোকান-সহ আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...