Tuesday, March 31, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের ডার্বির রং সবুজ মেরুন। শনিবার ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। বাগানের হয়ে গোল গুলি করেন হুগো বৌমোস এবং মনবীর সিং। এই জয়ের ফলে ডার্বিতে সাতে সাত বাগানের।

২) ডার্বিতে দেখতে গিয়ে মাঠেই প্রান হারালেন ইস্টবেঙ্গলের এক সমর্থক। নাম জয় শঙ্কর সাহা। বয়স ৩৮ বছর। শনিবার ছিল ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি। সেই ম‍্যাচ দেখতে এসে অসুস্থ হন জয় শঙ্কর। জানা যাচ্ছে, ম‍্যাচ দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

৩) আজ টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম দু’ম‍্যাচ জিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। দল জিতলেও তবে একটা বিষয় চিন্তা রাখছে। আর সেটা হল কে এল রাহুলের রান না পাওয়া।

৪) পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জন‍্য অধিনায়কেই কাঠগড়ায় তুললেন পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস। তাদের মতে, বাবর স্বার্থপর, ও শুধু নিজেরটা দেখে।

৫) শনিবার হয়ে গেল সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। করোনার কারণে গত দু’বছর এই অনুষ্ঠান বন্ধ থাকার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়ে গেল সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মহিলাদের ক্রিকেটে অবদানের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হল ঝুলন গোস্বামীকে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...