Friday, June 26, 2026

গুজরাটে কেবল ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা! নদীতে পড়ে যান ৪০০-এর বেশি মানুষ

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) গুজরাট (Gujrat) সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ (Bridge Collapse)। মেরামতির ৪ দিনের মধ্যেই মোরবি (Morbi) জেলায় মাচ্ছু নদীতে কেবল ব্রিজ (Cable Bridge) ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার সন্ধেয় ব্রিজের উপর ৪০০-এরও মানুষ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ব্রিজ ভেঙে তাঁদের মধ্যে অধিকাংশই নদীতে পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police) ও বিপর্যয় মোকাবিলা দল (Rescue Team)। ইতিমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নদীতে বেশ কয়েকজনের তলিয়ে যাওয়ার আশঙ্কা। এদিন ব্রিজের কেবল ধরে বাঁচার চেষ্টা করেও লাভের লাভ কিছুই হয়নি। ভাইরাল হওয়া ভিডিওতে সেই ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে অ্যাম্বুলেন্সও। এদিকে ইতিমধ্যেই দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আম আদমি পার্টি।

স্থানীয়দের অভিযোগ, নরেন্দ্র মোদির গুজরাট সফরকে কেন্দ্র করেই ওই কেবল ব্রিজ মেরামতির কাজ হয়। কিন্তু তড়িঘড়ি ব্রিজ মেরামতির কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রীর গুডবুকে নাম তুলতে কেন সবকিছু পরীক্ষা না করেই মোরাবি নদীর উপর তৈরি ওই কেবল ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল তা নিয়ে সরকারের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয়রা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...