Friday, April 3, 2026

শ্যুটআউটে আহত তৃণমূল কর্মীর মৃ*ত্যু, থমথমে নৈহাটি

Date:

Share post:

শেষরক্ষা হল না। শনিবার রাতে নৈহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না তাঁকে।চার ঘণ্টা অপারেশনের পর রবিবার সকালেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় থমথমে নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর।

আরও পড়ুন: ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম জাকির হোসেন। শনিবার সন্ধেয় দু’টি বাইকে কয়েকজন দুষ্কৃতী নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর এলাকায় আসে। রাস্তার পাশের লাইট বন্ধ করে জাকিরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় তারা। এমনকি বোমাও ছোঁড়া হয়। নিহত জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে গুলি লাগে। রাতেই কল্যাণীর জেএনএম হাসপাতালে জাকির হোসেনের অস্ত্রোপচার করা হয়। ইউসুফ আলি মণ্ডল নামে আরও এক ব্যক্তি বোমার স্প্লিন্টারে জখম হন। রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।এদিকে পলাতক ঘটনার মূল অভিযুক্ত আশাবুল আলি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে, জাকিরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে শিবদাসপুর থানার পুলিশ।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...