Saturday, March 14, 2026

গুজরাটে বিমান কারখানার শিলান্যাস করে বিগত কংগ্রেস সরকারকে দুষলেন মোদি

Date:

Share post:

আগামী কয়েক বছরে প্রতিরক্ষা (Defense) ও বিমান পরিষেবা (Air Service) হয়ে উঠবে ভারতের অন্যতম দুই শক্তি। উত্তর প্রদেশ (Uttar Pradesh) ও তামিলনাড়ুতে (Tamil Nadu) ডিফেন্স করিডর (Defense Corridor) তৈরি করলে দেশ আরও উন্নত হবে। রবিবার গুজরাটের (Gujrat) ভদোদরায় (Vadodara) টাটা (Tata) ও এয়ারবাস (Airbus) সংস্থার যৌথ পরিকল্পনায় তৈরি বিমান নির্মাণ কারখানার সূচনা করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমেই বিমান পরিষেবা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভর হওয়ার পথ চলা শুরু।

নরেন্দ্র মোদি এদিন আরও জানান, অ্যারোস্পেস (Aerospace) বা বিমান তৈরির ক্ষেত্রে ভারতে এত বিপুল বিনিয়োগ আগে কখনও হয়নি। রবিবার গুজরাটের ভদোদরায় ২২ হাজার কোটির বিমান নির্মাণ প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পে তৈরি হবে বিমান, যা সামরিক ও অসামরিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তৈরি করা হবে সি-২৯৫ বিমান। এর ফলে ভারতে বিমান নির্মাণের ক্ষেত্রে এক নতুন দিক খুলে দেবে বলেও উল্লেখ করেছেন মোদি।

গুজরাটে ভোটের (Gujrat Election) দিন ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই ভদোদরায় বিমান তৈরির কারখানার শিলান্যাস করে গুজরাটবাসীর মন জয় করতে চাইলেন নমো। তবে রবিবার এই কারখানার শিলান্যাসের পরেই, নাম না করে ইউপিএ সরকারকে (UPA Government) দুষলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ আগের সরকারের মানসিকতার জন্যই দেশ পিছিয়ে ছিল। শিল্প উৎপাদনে যে ভারত এগিয়ে যেতে পারে এই ধারনা বা উদ্যোগই ছিল না।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...