Wednesday, June 24, 2026

মাংস খেকো ব্যাকটেরিয়া প্রাণ কাড়ল উত্তর ২৪ পরগনার এক ব্যক্তির

Date:

Share post:

বিরল রোগে কলকাতার হাসপাতালে মৃ*ত্যু হল এক মধ্যবয়স্ক ব্যক্তির। একেরপর এক রোগের দাপটে দিশেহারা সাধারণ মানুষ। করোনা (Corona) থেকে স্ক্রাব টাইফাস (Scrub typhus), ডেঙ্গি থেকে ব্ল্যাক ফাংগাস (Black Fungus) – এবার সেই তালিকায় জুড়ে গেল এক বিরল রোগ,নাম নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস (Necrotising Fasciitis)। চলতি কথায় মাংস খেকো ব্যাকটেরিয়া (Flesh Eating Bacteria), যার আক্রমণে প্রাণ গেল উত্তর ২৪ পরগনার চুয়াল্লিশ বছর বয়সী বাসিন্দার।

নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিসে (Necrotising Fasciitis) আক্রান্ত হয়ে কলকাতার (kolkata) হাসপাতালে মৃ*ত্যু হল মধ্যমগ্রামের এক বাসিন্দার। এ যেন এক অদ্ভুত রোগ। কার্যত বিরল বলছেন বিশেষজ্ঞরা। এ হল এমন এক ব্যাকটেরিয়া, যা মানুষের শরীরের মাংস দ্রুত খেয়ে পচন ধরিয়ে দেয়, ফলে আক্রান্তের মৃ*ত্যু কার্যত নিশ্চিত হয়ে পড়ে। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College) ঘটেছে সেই মৃ*ত্যুর ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, কিছু দিন আগে ট্রেন থেকে পড়ে বাঁ পায়ে চোট পান বছর ৪৪-এর ওই ব্যক্তি। প্রথমে তাঁকে ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে (Habra Hospital)। বাঁ পায়ে ক্ষত বাড়তে শুরু করলে গত ২৩ তারিখ আনা হয় আর জি কর হাসপাতালে। পরীক্ষা করে জানা যায়, তিনি বিরল নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস রোগে আক্রান্ত। শনিবার তাঁর মৃ*ত্যু হয়। চিকিৎসকেরা বলছেন একটি মাত্র ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয় না। একাধিক ব্যাকটেরিয়া সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে চামড়া ও পেশীর মাঝের স্তরে। অবশ্য দ্রুত রোগ নির্ণয় করা গেলে সংক্রমিত অংশ কেটে বাদ দিয়ে অনেক ক্ষেত্রে বাঁচানো যায় রোগীকে। এই ব্যাকটেরিয়া ক্ষত স্থানের চামড়ার তলার অংশে পচন ধরায় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...