Wednesday, June 24, 2026

বিজ্ঞাপনে নরেন্দ্র মোদির বাবাকে অপমানের অভিযোগ! চরম বিপাকে ক্যাডবেরি

Date:

Share post:

বিজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বাবাকে অপমানের অভিযোগ। আর সেই অভিযোগে ক্যাডবেরিকে (Cadbury) বয়কটের (Boycott) ডাক দিলেন অনেকেই। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে #BoycottCadbury ক্যাম্পেন। ভাইরাল হওয়া বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ী এবং একজন চিকিৎসকের মধ্যে কথাবার্তা হচ্ছে। এরপর ব্যবসায়ীর হাতে ক্যাডবেরি তুলে দেন চিকিৎসক। দীপাবলির (Diwali Greetings) শুভেচ্ছা বিনিময়ও করেন। এরপর চলে একে অপরকে চকোলেট খাওয়ানোর পালা।

তবে সমস্যার সূত্রপাত ব্যবসায়ীর নাম নিয়ে। বিজ্ঞাপনে ওই ব্যবসায়ীর নাম দামোদর। তবে ব্যবসায়ীর নাম দামোদর নিয়ে আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকেই অপমান করা হয়েছে এমনটাই অভিযোগ বিজেপির। হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রাচী (Sadhvi Prachi) টুইট করে এই বিজ্ঞাপনের জোরাল বিরোধিতা করেছেন। তবে এই টুইটটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটদুনিয়া জুড়ে ট্রেন্ডিং #BoycottCadbury। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ক্যাডবেরির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে অনেক নেটাগরিকই সাধ্বী প্রাচীর এই মন্তব্যের বিরোধিতা করে জানিয়েছেন, বিজেপি সবেতেই কিছু না কিছু খুঁত বের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই বিজ্ঞাপনের মাধ্যমে ক্যাডবেরি কোনও বিশেষ ব্যক্তিকে অসম্মান করেননি বলেই সওয়াল করেছেন তাঁরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...