Sunday, February 15, 2026

জগদ্ধাত্রী পুজোতেও একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

Date:

Share post:

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোও ভিড় কমাতে অভিনব উদ্যোগ নিল রেল। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমান আশপাশের জেলাগুলির বহু মানুষ । তাই সেই কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া শাখায় মোট ছয় জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে এবং একটি চলবে হাওড়া ও বর্ধমানের মধ্যে।

আরও পড়ুন:এই প্রথম কালীপুজোয় মধ্যরাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রোরেল

জেনে নিন কখন কোথা থেকে চলবে এই স্পেশাল ট্রেনগুলি-

হাওড়া – বর্ধমান স্পেশাল

১)হাওড়া থেকে মেইন লাইনে আপ ট্রেন ছাড়বে রাত ১ টা ১৫ মিনিটে। ট্রেনটি বর্ধমান পৌঁছাবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে (১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছাড়বে ট্রেনটি)। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ২ টো ২০ মিনিটে।
২)বর্ধমান থেকে মেইন লাইনে ডাউন ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০ টায়। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত ১ টায়। (৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ছাড়বে ট্রেনটি)। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ১১ টা ৫৩ মিনিটে।
৩)৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৯৮৭ হাওড়া-মসাগ্রাম লোকালটি বর্ধমান পর্যন্ত চালানো হবে। সেই ট্রেনটিই মেইন লাইনে স্পেশাল ট্রেন হয়ে আপে ফিরবে। বর্ধমান থেকে ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে রাত সাড়ে ১১ টায় এবং হাওড়ায় পৌঁছাবে রাত ১২ টা ৩৫ মিনিটে। ওই দিনগুলিতে ৩৬০৮৮ মসাগ্রাম-হাওড়া লোকাল বাতিল থাকবে।
হাওড়া – ব্যান্ডেল স্পেশাল

১)হাওড়া থেকে আপ লাইনে ট্রেন ছাড়বে বিকেল ৫ টা ২০ মিনিটে, সন্ধে ৭ টা ৫৫ মিনিটে, রাত ৮ টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১ টায় ও রাত সাড়ে ১২ টায়। ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সন্ধে ৬ টা ২৫ মিনিটে, রাত ৯ টায়, রাত ৯ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১২ টায় এবং রাত ১ টা ২৫ মিনিটে। (৩১ অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত ছাড়বে এই ট্রেনগুলি)
২)ব্যান্ডেল থেকে ডাউন লাইনে ট্রেন ছাড়বে সন্ধে ৬ টা ৩৫ মিনিটে, রাত ৯ টা ২০ মিনিটে, রাত ৯ টা ৫৫ মিনিটে, রাত ১ টায় এবং রাত ২ টোয়। ট্রেনগুলি হাওড়া স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সন্ধে ৭ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১০ টায়, রাত ১১ টায়, রাত ২টো ৫ মিনিটে এবং ভোর-রাত ৩ টে ৫ মিনিটে। (৩১ অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত ছাড়বে এই ট্রেনগুলি)
৩) প্রতিমা বিসর্জনের দিন হাওড়া-ব্যান্ডেল লাইনে আরও এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেটি কেবলমাত্র ৪ নভেম্বরের জন্য। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ২ টো ৩৫ মিনিটে এবং ব্যান্ডেল ঢুকবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে। ডাউনে ব্যান্ডল থেকে ভোর ৪ টের সময় একটি ট্রেন ছাড়বে, যেটি হাওড়ার পৌঁছাবে ভোর ৫ টা ১০ মিনিটে।

spot_img

Related articles

টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন, নিরাপদে সরানো হচ্ছে আবাসিকদের 

রবিবাসরীয় কলকাতায় অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। টালিগঞ্জের ডায়মন্ড সিটির (Diamond City, Tollygunge) টাওয়ার টু-তে আগুন। ঘটনাস্থলে দমকলের...

শিবরাত্রিতেই শীতের বিদায় ঘণ্টা! শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

রবিবাসরীয় সকাল থেকে উধাও শীত (Winter)। ঘড়ির কাঁটা আটটা ছুঁতেই রীতিমতো গলদঘর্ম অবস্থা বাঙালির। আলিপুর হাওয়া অফিস (Alipore...

শিবরাত্রিতে ধর্মীয় সম্প্রীতির বার্তা, স্যোশাল মিডিয়া পোস্টে মন্দির উন্নয়নের উল্লেখ মমতার

আজ মহাশিবরাত্রি (Shivratri)। বাংলা তথা গোটা দেশ জুড়ে শিব ভক্তদের কাছে এই দিনটির মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কেদারনাথ থেকে...

মাঠে সূর্যর দাপট নাকি আকাশে বরুণদেবের ইনিংস,ভারত-পাক মহারণে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সব থেকে হাইভোল্টেজ ম্যাচে কলম্বোর মাঠে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ম্যাজিক দেখার জন্য...