Saturday, April 4, 2026

Weather Forecast: শীতের মরসুমেও রেকর্ড গড়তে তৈরি আবহাওয়া

Date:

Share post:

জাঁকিয়ে শীত (winter) পড়তে এখনও সপ্তাহ তিন বাকি। কিন্তু শনিবারের টিজার দারুণ উপভোগ্য শীতের ঝলক দেখিয়ে গেল, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ১০ বছরের রেকর্ড ভেঙে অক্টোবর মাসের শীতের নিরিখে নয়া রেকর্ড তৈরি হয়েছে। তবে গতকালের থেকে তাপমাত্রা না আরও নিচে না নামলেও আজ রবিবার বেশ ঠান্ডার অনুভূতি রয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

কালীপুজোর পর থেকে এমনিতেই শীতের আমেজ পেতে অভ্যস্ত বাঙালি। এই বছর দফায় দফায় বৃষ্টির জেরে প্রায়ই বদলেছে আবহাওয়া। ঘূর্ণিঝড় সিত্রাং (Sitrang) -এর জেরে কলকাতা ও আশপাশের এলাকায় যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তারপর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে শহরে। ভোরের দিকে কুয়াশার দেখা মিলছে। রোদের তেজ সেভাবে গায়ে লাগছে না। তবে ভোরে এবং রাতে ফ্যান এসি বন্ধ রেখে দিব্যি কাটানো যাচ্ছে। শীত এখনই না আসলেও, ঠান্ডার এই অনুভূতিকেই আপতত চেটেপুটে উপভোগ করছেন শহরবাসী। হাওয়া অফিস বলছে এবার রেকর্ড শীত পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...