Friday, April 3, 2026

অ্যাক্ট অফ গড! সাহস থাকলে গুজরাটে গিয়ে বলুন: মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল

Date:

Share post:

গুজরাটে (Gujarat) সেতু বিপর্যয়ের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।কলকাতার পোস্তায় ব্রিজ ভেঙে পড়ার সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন ‘মানুষের মৃত্যু ঈশ্বরের হাত দিয়ে’।কুণালের চ্যালেঞ্জ, গুজরাটের সেতু বিপর্যয়ে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে সেই কথাটি মোদি বলতে পারবেন ? কুণাল প্রশ্ন তোলেন, গুজরাটে সেতু বিপর্যয়ের পর কেন সেখানে গেল না বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? কেন ঘটনার তদন্তভার সিবিআই ইডিকে দেওয়া হলো না ? এমনকি মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে সরাসরি অভিযোগ করলেন তিনি।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, আশা করব রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল গুজরাট পরিদর্শন করবেন। কীভাবে সেতু থেকে কাটমানি উপার্জন করা যায়, কীভাবে শুধুমাত্র নির্বাচনী স্টান্টের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করা যায়, কীভাবে ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলা যায়, তা গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিৎ, কটাক্ষ করেন কুণালের।

তিনি ডবল ইঞ্জিন সরকারের সামগ্রিক ব্যর্থতার কথা উল্লেখ করে এদিন বলেন, দুর্ঘটনা ও মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করছে বিজেপি। তিনি প্রশ্ন তোলেন, ফিট সার্টিফিকেট ছাড়া ব্রিজ খুলে দেওয়া হল কেন? এটা দেখা কাদের দায়িত্ব? তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। যাদের হাতে ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সেই দায়িত্ব পাওয়ার পারদর্শিতা আছে কিনা তা প্রকাশ করতে হবে, যদি না থাকে তবে কেন তাদের দায়িত্ব দেওয়া হলো? তিনি অভিযোগ করেন, উদ্ধার কাজ এবং চিকিৎসা বলে কিছুই ছিল না। মানুষ হাহাকার করেছেন।

দুদিন আগেও দিলীপ ঘোষ প্রশিক্ষণের কথা বলেছিলেন। কুণালের প্রশ্ন, কোথায় গেল আপনাদের সেই প্রশিক্ষণ প্রাপ্তবাহিনী? কেন মানুষকে তারা উদ্ধার করতে নামলো না? তিনি সাফ জানান, যদি সেখানে একাধিক সংবাদমাধ্যম না থাকতো তাহলে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তা প্রকাশ্যে আসতো না। রাতের অন্ধকারে ধামাচাপা দেওয়া হতো বলে তিনি অভিযোগ করেন।

তার স্পষ্ট কথা, বিজেপির পাপের জন্য ঈশ্বরের অভিশাপ দেখলে গুজরাট। তিনি বলেন, আগে উদ্ধার কাজ শেষ হোক, যারা নিখোঁজ তাদের খুঁজে বের করা হোক। বিভিন্ন রাজ্যের মানুষ, এমনকী এ রাজ্যের যুবকও মারা গিয়েছেন।আসলে সবদিক দিয়ে ব্যর্থ বিজেপির নেতৃত্বাধীন গুজরাট সরকার।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...