Monday, April 6, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে মাচ হারলেও খেলতে নেমে অনন্য নজির গড়লেন রোহিত

Date:

Share post:

রবিবার চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা কাছে ৫ উইকেটে হারের রোহিত শর্মারা। দল হারলেও প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবিবার  প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন তিলকরত্ন দিলশানকে।

২০০৭ সাল থেকে প্রতিটি টি-২০ বিশ্বকাপে খেলছেন রোহিত শর্মা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে সবাইকে টপকে গেলেন তিনি। এতদিন টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তিলকরত্ন দিলশানের। ৩৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে দিলশানকে ছুঁয়েছিলেন ভারতের অধিনায়ক। আর রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিলশানকে টপকে গেলেন তিনি। রোহিত-দিলশানের পরই রয়েছেন ড্রায়েন ব্র্যাভো, শাকিব আল হাসান, শাহিদ আফ্রিদি এবং শোয়েব মালিক। চার ক্রিকেটারই ৩৪টি করে ম্যাচ খেলেছেন। তার পরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি খেলেছেন ৩৩টি ম্যাচ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...