Sunday, April 5, 2026

হুগলির বোড় পঞ্চাননতলা সর্বজনীন-এর পুজোর থিম ‘সৃজন কাঠি’

Date:

Share post:

সুমন করাতি

হুগলির (Hoogly) বোড় পঞ্চাননতলা সর্বজনীন-এর (Panchanantala Sarbojonin) এবারের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের থিম সৃজন কাঠি। মানুষের প্রযুক্তিগত কারিগরী পদ্ধতিও এক শৈল্পিক সত্ত্বা। যন্ত্র সঞ্চালনের সৃজনশীলতায় তাদের অভিন্ন পরিচয়। তারই জিয়ন কাঠি, রাজমিস্ত্রীর কর্ণিক, কামারের হাতুরি, কৃষকের কোদাল। এই অন্তরের যন্ত্রের শৈল্পিক পরিবেশনায়- এবারের বিষয় সৃজন কাঠি।

পুজোর সম্পাদক দেবসদয় কুণ্ডু বলেন, চন্দননগরের বোড় পঞ্চাননতলা সর্বজনীনকে শুধুমাত্র মা দুর্গা বা জগদ্ধাত্রী পুজোর মতো দুটো বৃহৎ আনন্দ উৎসবের আয়োজনকারী বারোয়ারী হিসাবে গণ্য করলে তার পরিচিতি অসম্পূর্ণ থেকে যায়। চন্দননগরের বোড় পঞ্চাননতলার অধিবাসীদের কাছে এক অনির্বচনীয় অনুভূতি ও একটি অদম্য আবেগের নাম।

সম্পাদক আরও জানিয়েছেন, ধর্মীয় পূজাবিধি, আচার-আচরণ নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি তাঁরা সারাবছর ধরেই বিভিন্ন মনোরঞ্জনমূলক, সমাজসেবামূলক, শিক্ষামূলক কর্মসূচীর আয়োজন করে থাকেন। যেখানে বস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ থেকে শুরু করে শিক্ষা সামগ্রী দেওয়ার ব্যবস্থাও করা হয়। চলতি বছরেই দুর্গাষ্টমীর সন্ধ্যায় তাঁরা প্রবর্ত্তক সেবা নিকেতনের প্রায় ১৮০জন অনাথ আবাসিকদের খাদ্যসামগ্রী, শিক্ষাসামগ্রী প্রদান করেছেন।

এবারের মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন বিমান সাহা। প্রতিমা শিল্পী মুক্তি পাল। প্রতিমার সাজসজ্জার দায়িত্বে রয়েছেন প্রসাদ ঘোষ। আলোকসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে রানা রায় এবং সাউন্ডের দায়িত্বে রয়েছেন অভিজিত কোলে।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...