Thursday, June 25, 2026

কর্তব্যের পথে এগিয়ে যেতে হবে: মর্মান্তিক দুর্ঘটনার পর শোকবার্তা মোদির

Date:

Share post:

গুজরাটের(Gujrat) মোরবিতে(Morbi) মর্মান্তিক দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪০ জনের। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার গুজরাটে জাতীয় একতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী(Prime Minister) বার্তা দিলেন, ব্যথিত হৃদয় নিয়েও আমাদের কর্তব্যের পথে এগিয়ে যেতে হবে। উদ্ধার কাজে যেন কোনরকম ঢিলামি না দেওয়া হয় সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী।

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী (Narendra Modi)। তারপর জাতীয় একতা দিবসের মঞ্চ থেকে মোদি বলেন, “আমি একতা নগরে রয়েছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে রয়েছে মোরবিতে। ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে রয়েছে আমার মন জীবনে খুব কম সময় এতখানি কষ্ট পেয়েছি আমি। কিন্তু একদিকে আমার ব্যথিত হৃদয়, অন্যদিকে রয়েছে আমার কর্তব্য।কাল থেকেই জোর কদমে উদ্ধারকাজ শুরু করেছে গুজরাট সরকার। এই কঠিন সময়ে রাজ্য সরকারকে সমস্ত রকম ভাবে সাহায্য করবে কেন্দ্র।” জানা গেছে, আগামী মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এদিকে মোরবিতে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে ভারতীয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ব্রিজের দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে গণহত্যার চেষ্টা অভিযোগ দায়ের করেছে পুলিশ। আটক করা হয়েছে এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ৯ জনকে। পাশাপাশি মৃতদের জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...