Saturday, April 4, 2026

ব্যাঙ্কক যাওয়ার অনুমতি চেয়ে করা মামলা প্রত্যাহার মেনকার

Date:

Share post:

ব্যাঙ্কক যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের  করেন মেনকা গম্ভীর। সোমবার সেই মামলা প্রত্যাহার করে নিলেন তিনি।তাঁর আইনজীবী জানান, ফের নতুন করে আবেদন করবেন মেনকা। বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন:মায়ের কাছে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ মেনকা গম্ভীর

এর আগে কলকাতা হাই কোর্টে ব্যাঙ্ককে তাঁর মায়ের কাছে যেতে চেয়ে আবেদন করেন মেনকা গম্ভীর। উচ্চ-আদালতে জানান, তাঁর মা অসুস্থ। সেই কারণে মা-কে দেখতে ব্যাঙ্ককে যাওয়া তাঁর প্রয়োজন। তখন মেনকার আবেদনে আপত্তি জানান ইডির আইনজীবী। ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি।জানান, মেনকা গম্ভীরের নামে লুকআউট নোটিস জারি রয়েছে। তাই তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি না দেওয়াই ভাল।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত্রি ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। সেপ্টেম্বরেই ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। মেনকার আইনজীবীর প্রশ্ন ছিল, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে বাধা দেওয়া হল মেনকাকে? যদিও, বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সওয়াল জবাবের পর জানিয়ে দেন ইডি ইচ্ছাকৃতভাবে তাঁকে বাধা দেননি। সেক্ষেত্রে মেনকার আবেদন খারিজ হয়ে যায় আদালতে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...