Thursday, May 21, 2026

এটিকে সরাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল মোহনবাগান

Date:

Share post:

মোহনবাগান নামের আগে থেকে ‘এটিকে’ শব্দ সরাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল ক্লাব। সোমবার ছিল ক্লাবের কর্মসমিতির বৈঠক। সেখানেই নতুন কমিটি গড়া হয়। এটিকে সরানোর প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্য সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা। সচিব দেবাশিস দত্ত ছাড়াও কমিটির বাকি চার সদস্য হলেন ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, কর্মসমিতিতে থাকা দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং  বিচারপতি অসীম রায়। এটিকে সরানোর প্রক্রিয়ায় আইনি জট কাটাতে বিচারপতি অসীম রায়ের পরামর্শ নেবেন কমিটির সদস্যরা।

একই সঙ্গে ‘রিমুভ এটিকে’ নিয়ে আন্দোলনরত কতিপয় সদস্য-সমর্থকের অভব্য আচরণ নিয়ে এদিনের বৈঠকে নিন্দা প্রস্তাব আনা হয় কমিটির সদস্যদের তরফে। সহসভাপতি কুণাল ঘোষের প্রস্তাব মেনে বিষয়টি নিয়ে তদন্ত করে পদক্ষেপ করার জন্য ক্লাবের শৃঙ্খলারক্ষা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। ক্লাবের সম্মানহানি আটকাতে গঠনতন্ত্র মেনে আইন মোতাবেক ব্যবস্থা নেবে শৃঙ্খলারক্ষা কমিটি। সিদ্ধান্ত হয়, এটিকে সরানোর নামে অসংসদীয় আচরণ বরদাস্ত করা হবে না এবং কোনওভাবেই ক্লাবের সম্মান ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। গুটিকয়েক সদস্য সমর্থকের আচরণের তীব্র নিন্দা করেন কমিটির প্রতিটি সদস্য।

কর্মসমিতির বৈঠক শেষে সহসভাপতি কুণাল ঘোষ বলেন, ‘‘সঞ্জীব গোয়েঙ্কা সবসময় স্বাগত। উনি বাংলার গর্ব। সব থেকে বড় কথা, উনি নিজে আদ্যন্ত মোহনবাগানী। তিনি এগিয়ে না এলে হয়তো ক্লাবের আইএসএল খেলাটাও হত না। কিন্তু ‘এটিকে’ শব্দটা নিয়ে যে আবেগ কাজ করছে, ‘এটিকে’র বদলে অন্য কোনও শব্দ এলে ভাল হয়, সে বিষয়ে যথাযথ আলোচনা এদিনের বৈঠকে হয়েছে এবং আলোচনায় গতি আনতে কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাব।’’ এদিকে, ক্লাবের বার্ষিক সাধারণ সভা ১০ ডিসেম্বর। নতুন ক্রিকেট সচিব হলেন তন্ময় চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা করল বিসিসিআই

 

Related articles

ফের কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠান: নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার, হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,...

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...

সরকারি কর্মীদের কণ্ঠরোধ! রাজ্য সরকারের নির্দেশিকার তীব্র সমালোচনা তৃণমূলের

সরকারি কর্মচারীদের মতপ্রকাশে নিষেধাজ্ঞার এবার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ...

ত্বিষা শর্মা মৃত্যু-তদন্তে নয়া মোড়! পলাতক স্বামীর খোঁজে পুরস্কার মূল্য ৩ গুণ

প্রাক্তন মিস পুনে তথা মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার (৩৩) রহস্যমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। তদন্তকারীদের স্ক্যানারে তাঁর শাশুড়ি তথা...