Thursday, June 11, 2026

অমিত মালব্যের অভিযোগ পেতেই অতি সক্রিয় শাহ-পুলিশ, সংবাদমাধ্যমের সম্পাদকের বাড়িতে হানা

Date:

Share post:

বিজেপির আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য তাঁর প্রভাব খাটিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে বহু পোস্ট ডিলিট করিয়ে দেন। শুধু তাই নয়, এই সকম সংস্থাগুলির পরিচালক তথা’মেটা’ থেকে অমিত মালব্য বহু নিয়ম বহির্ভূত সুবিধাও পান। সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এ এমন প্রতিবেদনই ছাপা হয়েছিল। যা প্রকাশিত হওয়ার পরপরই মালব্য ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এফআইআর দায়ের করেন। পরবর্তীতে সেই সব প্রতিবেদন প্রত্যাহার করে নেয় ওয়্যার।কিন্তু এতেই থেমে থাকেননি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সংবাদমাধ্যমের কন্ঠ্রোধ করতে উঠেপড়ে লাগে বিজেপি নেতা। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতে  সোমবার বিকেলে দ্য ওয়্যার’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন এবং এম কে ভেনুর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশের তদন্তকারী দল।বলা ভাল, সত্যি খবর ঢাকতে মরিয়া হয়ে ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ ।

আরও পড়ুন:ফেক নিউজে নোবেল পাওয়া উচিত! নাম না করে অমিত মালব্যকে কটাক্ষ কাকলির

প্রসঙ্গত, অমিত মালব্যের নামে দ্য ওয়্যারে ধারাবাহিক ভাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল,এক্স-চেক নামে একটা প্রোগ্রামের মাধ্যমে অমিত মালব্যকে এমন সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে অমিত বিজেপির বিরুদ্ধে ৭০০ পোস্ট ফেসবুক থেকে নামিয়ে দিতে পেরেছিলেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছিল মেটা। অমিত মালব্যও এই তথ্য সর্বৈব মিথ্যা বলে দাবি করেছিলেন।দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে ‘দ্য ওয়্যারে’র মুখ্য সম্পাদক সিদ্ধার্থ বরদারাজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অমিত মালব্য। সেই সঙ্গে এম কে ভেনু, সিদ্ধার্থ ভাটিয়া ও জাহ্নবী সেনের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে অবশ্য কোনও প্রতিক্রুয়া দেননি সিদ্ধার্থ বরদারাজন বা এম কে ভেনু । তবে গত শনিবার বরদারাজন ‘দ্য ওয়্যারের’ প্রাক্তন এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই কর্মীর নাম দেবেশ কুমার। বরদারাজনের অভিযোগ ছিল, দেবেশ যে সব নথিপত্র সংগ্রহ করেছিলেন এবং দেখিয়েছিলেন, তার ভিত্তিতেই প্রতিবেদন লেখা হয়।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...