Friday, June 26, 2026

বয়স পেরলেও নিতে হবে ইন্টারভিউ, টেটে ভুল প্রশ্নপত্র মামলায় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

বয়স পেরলেও নিতে হবে ইন্টারভিউ। ২০১৪ সালের প্রাইমারি টেটে ভুল প্রশ্নপত্র সংক্রান্ত একটি মামলায় আজ, সোমবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার রায়দানের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “মামলাকারী চাকরিপ্রার্থী নয়, এটা বোর্ডের ভুল। বোর্ডকেই তার খেসারত দিতে হবে। ফলে প্রাথমিক পর্ষদ, যাদের এখন লোকে দুর্নীতি আর বেআইনি কাজের জায়গা হিসেবে চেনেন, তারাই বঞ্চিত প্রার্থীকে চাকরি দেবে।” প্রাইমারি টেটে প্রশ্ন ভুল মামলায় আগেও চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাইমারি টেটের প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ফলে টেট পাশ করতে পারেননি অনেক চাকরিপ্রার্থী। টেট উত্তীর্ণ না হওয়ায় ডাক পাননি ইন্টারভিউতেও। প্রাথমিক পর্ষদ যতদিনে জানিয়েছে প্রশ্ন ভুল থাকায় ৬ নম্বর অতিরিক্ত পাবেন চাকরিপ্রার্থী, ততদিনে অনেকের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। ফলে নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সেই প্রার্থীদের মধ্যে একজন নেফাউর শেখ। এদিন তাঁর মামলার শুনানি ছিল। সেই মামলায় ফের নজিরবিহীন নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বয়স পেরলেও হাইকোর্টের নির্দেশে এবার ওই চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। এবং পাশ করলে দিতে হবে নিয়োগ।

নেফাউর শেখ মামলায় এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, প্রাথমিক শিক্ষা পর্ষদ বোর্ড একটি ইন্টারভিউ বোর্ড গঠন করবে। ২০১৬ সালের গাইডলাইন অনুযায়ী চার সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিতে হবে। সেখানে উত্তীর্ণ হলে চাকরি দিতে হবে মামলাকারী নেফাউর শেখকে। তাঁকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থী হিসেবে ধরা হবে। বোর্ডকে রিপোর্ট জমা করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...